NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

বসুন্ধরা শুভসংঘ দাঁড়াল হতদরিদ্র ছত্তারের পাশে

স্ট্রোক করে দীর্ঘ তিন মাস ধরে অসুস্থ হয়ে পড়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের হতদরিদ্র ছত্তার বিশ্বাস। অসহায় এই মানুষটি এখন দিন কাটান অন্যের দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভর করে। কেউ ভাত দিলে খান, না দিলে অসুস্থ শরীর নিয়ে ঝুপড়ি ঘরের ভেতর নিঃশব্দ গোঙানিতেই কেটে যায় তার দিন।

ছত্তারের ঘরের সামনে যেতেই করুণ কণ্ঠে বলে ওঠেন, ‘বাবা দুডা, ভাত দেন, আমার প্যাডে অনেক ক্ষুধা।’ তার এই আর্তনাদে সাড়া দিয়ে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ-এর গলাচিপা উপজেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, লবণ ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে ছত্তারের বাড়িতে উপস্থিত হন সদস্যরা।

খাদ্য সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ছত্তার বিশ্বাস। অশ্রুসজল চোখে তিনি বলেন, ‘আমি চিন্তাও করি নাই, আমার লাইগ্যা কেউ খাওন আনবে।’ এরপর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে শোনা যায়, ‘হে মালিক! আমার মতো অসহায় বান্দার কাছে আইজ তুমি রুজি পাঠাইছো। বসুন্ধরার লোকজন যে চাউল-ডাইল পাঠাইছে, হেগো তুমি দেইখ্যা রাইখো।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মু. জাহিদুল ইসলাম মিন্টু, সংগঠনের সদস্য গাজী মো. আনোয়ার হোসাইন, নাগরিক টিভির গলাচিপা প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আহসান উদ্দিন জিকো, গলাচিপা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কুতুবউদ্দিন মোল্লা, মজিবর রহমান, সমাজসেবক মো. নেছার উদ্দিন খান, মিঠু মৃধা, ইমরান মোল্লা, ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

1

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

2

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

3

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

4

ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের বিশেষ বার্তা

5

চীনে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১১ জনের মৃত্যু

6

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নববধূকে বিষ খাইয়ে হত্যার অভি

7

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

8

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

9

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

10

জুমার দিন যেসব কাজ নিষিদ্ধ

11

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

12

১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট

13

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

14

আজ ছাত্রদলের জরুরি সভা

15

মুম্বাইয়ে শতকোটি টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

16

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে যে এলাকায়

17

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে না ৫ দিনের ছুটি

18

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

19

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

20