NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার সিঁড়ি নয় এই মানসিকাতা থেকে বেরিয়ে আসার আহ্বান : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবেই সৃজনশীল। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, শিক্ষা যদি শুধুমাত্র কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তার প্রকৃত লক্ষ্য ব্যাহত হয়। শিক্ষার আসল কাজ হওয়া উচিত মানুষের কল্পনাশক্তিকে জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে ভাবতে শেখানো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির বাজারে প্রবেশের জন্য তৈরি করলে চলবে না; তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা নিজেরাই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা, নতুন ধারণা বাস্তবায়নের সাহস এবং সৃজনশীল চিন্তা—এই গুণগুলো শিক্ষাব্যবস্থার মাধ্যমেই বিকশিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দক্ষিণ এশিয়ার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চল সম্ভাবনায় ভরপুর হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং ভুল নীতির কারণে সেই সম্ভাবনাগুলো অনেক সময় বাস্তবে রূপ নেয় না। তিনি মনে করেন, সঠিক শিক্ষাই পারে এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলতে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম

1

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

2

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

3

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

4

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

5

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ থেকে উন্মুক্ত

6

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

7

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

8

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

9

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

10

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

11

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

12

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

13

দেশে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স এলো ১৬ দিনে

14

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

15

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

16

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

17

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

18

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

19

ট্রাম্প বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ‘আটক’

20