NNTV
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে হাসপাতালে হামলা নিহত ২২

1

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

2

প্রধান উপদেষ্টা ভোট

3

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জব্দ ৭০ লাখ টাকা মূল্যের জাটকা

5

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

6

জাপানে ভয়াবহ তুষারপাতে ৩০ জনের মৃত্যু

7

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

8

এনসিপির ইশতেহার ঘোষণা আজ

9

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

10

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

11

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

12

রাষ্ট্র শক্তিশালী  ভালো না,জনগণকে শক্তিশালী হতে হবে: আমীর খস

13

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

14

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

কঙ্গোতে গণকবর থেকে উদ্ধার ১৭১ মরদেহ

17

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

18

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

19

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি জেনারেল

20