NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি দীলতাজ রহমানের আগমন উপলক্ষে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট ও ব্রিসবেনে বসবাসরত সাহিত্যপ্রেমীদের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় গোল্ড কোস্টের প্যাসিফিক পাইন্সে এই আয়োজনের মাধ্যমে সাহিত্যচর্চা ও স্থানীয় সাহিত্যপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা হয়েছে।

অনানুষ্ঠানিক ও ঘরোয়া পরিবেশে আয়োজিত এই সাহিত্য আড্ডায় কবিতা, গল্প, স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা পর্বে অংশ নেন উপস্থিত সাহিত্য প্রেমীরা। অতিথি কবি দীলতাজ রহমান তাঁর সাহিত্যচর্চার অভিজ্ঞতা ও সমকালীন সাহিত্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের গভীরভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন পর্ব ছিল শহীদ মিনার উদ্বোধন। মহান মুক্তিযুদ্ধে শহিদ অধ্যাপক হাবিবুর রহমানের কন্যা শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে শহিদ মিনারটি উদ্বোধন করেন। এই পর্বে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আয়োজক মহিবুল আলম ও ফরিদা আলম জলি তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাসকে ধারণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যভিত্তিক মিলনমেলা প্রবাসী প্রজন্মের মাঝে সাংস্কৃতিক চেতনা জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গোল্ড কোস্ট ও ব্রিসবেনের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

1

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

2

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

3

রাশিয়ার তেল অবকাঠামোয় আবারও হামলা করেছে ইউক্রেন

4

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

5

টানা বাড়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

6

শুভ বড়দিন আজ

7

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

8

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

9

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

10

আজ শুরু আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

11

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

12

বাংলাদেশ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে র

13

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

14

নরসিংদীর রায়পুরায় জুয়েলার্স ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার হত্যার

15

সিরিজসেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কিশোর ওপেনার সূর্যবংশী

16

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

17

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

18

খোকসায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

19

দোকানদার ছাড়াই যে গ্রামে দোকান চলে

20