NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

৮ সদস্যের সেলে আরও থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্যসচিব। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় করবে।

খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগ নেবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রয়োজন হলে সেলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেলে নতুন সদস্য যোগ করতে (কো-অপ্ট করতে) পারবেন। সেলের কাজ চালাতে যেসব দাপ্তরিক সুবিধা দরকার, এই সেলকে সেসব সচিবালয় সহায়তা দেওয়া হবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

1

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুরু ফেরি চলাচল

2

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

3

ধৈর্য: পরীক্ষার সময় আল্লাহর সবচেয়ে প্রিয় আমল

4

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

5

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

6

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

7

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

8

বিটকয়েনের দামে ব্যাপক পতন

9

তিনটি শর্ত ও ক্ষতিপূরণ মেনে নিলেই ভারতের বিপক্ষে খেলতে রাজি

10

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

11

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

12

ইরানে স্টারলিংক ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগে বেশ কয়েকজন

13

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

14

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

15

পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন

16

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

17

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

18

বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন

19

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

20