NNTV
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়। খবর সিএনএনের।

এ হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, পোদিলস্কি এলাকার একটি ক্ষতিগ্রস্ত ভবনের ওপরের তলা থেকে শিশুসহ কয়েকজন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এখনও কিছু মানুষ ভবনের ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় শহরজুড়ে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হলে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান।

এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তার সেই আশঙ্কার মধ্যেই কিয়েভে এই প্রাণঘাতী হামলা চালানো হলো।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) কিয়েভে রাশিয়ার এক ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হন। যুদ্ধ শুরুর পর সেটি ছিল রাজধানী কিয়েভে তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। নতুন এই হামলার ফলে শহরটির নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

1

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

2

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

3

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

4

আইসিসির দিল পাকিস্তানকে হুমকি

5

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

6

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

7

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

8

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার মাইকেল এনেরামো

9

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়া

10

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

11

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

12

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

13

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভুত

14

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

15

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

16

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

17

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

18

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

19

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

20