NNTV
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

গাইবান্ধার সাঘাটায় ব্যালেন্ডার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

‎নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র চন্দ্র বর্মন ঘুতুর ছেলে। জ্যোতিষ মথরপাড়া বটতলা বাজারে চা বিক্রি করতেন।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে জ্যোতিষ চন্দ্র নিজ ঘরে ব্যালেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন জ্যোতিষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, জ্যোতিষ ওই চায়ের দোকান করেই পরিবারের ভরণ-পোষণ চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জ্যোতিষ। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে।

‎সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাভেল এজেন্সির আড়ালে নকল জাল ডালার বিক্রির ছড়াছড়ি প্রতারি

1

সুদানে হাসপাতালে হামলা নিহত ২২

2

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

3

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

4

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

5

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

6

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

7

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

8

বিশ্ববাজারে আবারও তেলের দামে বড় পতন

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

11

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

12

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

13

নামাজ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কেন এত গুরুত্বপূর্ণ?

14

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

15

ঘন কুয়াশায় নৌরুটে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ

16

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

17

অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আইএসইউতে

18

ব্যবহৃত ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতাম

19

আজ থেকে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে

20