NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানজ্ঞাপন

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তারা রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। 

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

1

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

2

৪ ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের অব্যাহত হুম

3

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

4

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

5

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

6

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

7

৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক

8

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

9

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

10

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

11

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

12

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

15

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

16

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

17

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

18

নরসিংদীর রায়পুরায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে-আশরাফ উদ্দিন ব

19

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

20