NNTV
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ার ব্লু পিয়ার রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। তিনি বলেন, "রমজান হলো ত্যাগের মাস। আমরা পেশাগতভাবে মানুষকে সেবা দিয়ে যাই, কিন্তু এই সেবা যদি আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রদান করা হয়, তবে আমাদের সওয়াব আরও বেশি হবে।" তিনি এনডিএফ-এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মো. আব্দুল জব্বার বলেন, "পবিত্র কোরআনে তাকওয়ার নীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা যেভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। চিকিৎসকরা যদি নিজস্ব উদ্যোগে সেবা প্রদান করেন, তবে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন এনডিএফ নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আলী আশরাফ খান। তিনি রোজার গুরুত্ব তুলে ধরে বলেন, "আল্লাহ তাআলা ঘোষণা করেছেন—রোজা কেবল আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব।" সভাপতির বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএফ-এর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, ডা. হাসান বান্না, নারায়ণগঞ্জ যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবেদীন বাবলু, জুলাই যোদ্ধা মুসা, ৩০০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিরুল মুলক এবং জুলাই শহীদ আদিলের পিতা আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম, ডা. জাহাঙ্গীর রহমান এবং প্রচার সম্পাদক ডা. আরশাদ। হাফেজ ডা. নাজমুল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিএফ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মালেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

1

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

2

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

3

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

4

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে

5

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, আহত ৭

6

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

7

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

8

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

9

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

10

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

11

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

12

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

13

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

14

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে ইসদাইর ও গ

15

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ দৌড়বিদ হাফ ম্যারাথনে

16

শিল্পা শেঠির ‘আপত্তিকর’ এআই ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর আইনি

17

হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

18

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

19

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

20