NNTV
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য ‘পুশইন’ (জোরপূর্বক ঠেলে পাঠানো) চেষ্টাকে ঘিরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে উত্তেজনা বিরাজ করে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবি টহল বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) রাত প্রায় ১০টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধীন রৌমারী সীমান্তের ঝাউবাড়ী ও খেয়ারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফের তৎপরতা লক্ষ্য করা যায়। বিএসএফ সদস্যরা কয়েকজনকে সীমান্তের কাছাকাছি নিয়ে আসে বলে খবর পাওয়া যায়।

এ ঘটনার পর সম্ভাব্য ‘পুশইন’ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা টহল ও নজরদারি বাড়ায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, গত শনিবার ও রবিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকার লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও এলাকাবাসীর যৌথ প্রতিরোধের মুখে তারা সফল হতে পারেনি।

রৌমারী খেয়ারচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বশির আহমেদ বলেন, সোমবার সকালেও বিএসএফ কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে খেয়ারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

1

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

2

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

3

মির্জা ফখরুল গেলেন চীন সফরে

4

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

5

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

6

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

7

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন,৪৬ টি দোকান পুড়ে ছাই

8

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

9

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

10

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

11

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

12

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

13

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

14

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

15

বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি অনুমোদ

16

কুমিল্লায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

17

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন এর ডিজিটাল সেবা: সহজেই জানুন আপনার ভোট

19

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

20