NNTV
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে ভোটের মাঠে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে।

ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি  সদস্য এবং ৩ হাজারেরও অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশে সাড়ে চার লক্ষাধিক সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে অনৈতিক, পক্ষপাতমূলক  কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে আমি সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছি। দেশের ভবিষ্যত কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করতে হবে।দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙ্গে না সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে।

অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

1

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

2

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

3

শুভ বড়দিন আজ

4

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

5

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

6

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

9

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

10

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

11

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

12

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

13

খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বাড়ছে ২৫০-এ, চালু হচ্ছে বর্ধিত

16

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

17

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

18

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীত

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20