NNTV
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক সার্জিও রোমেরো আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা অবসরের পর কোচিং ক্যারিয়ারে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় কাটিয়ে রোমেরো মোট ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি আর্জেন্টিনার হয়ে ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ২০১৫-২০১৬ তে দলের প্রধান গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। এই তিনটি বড় আসরেই রানার্সআপ হয় আর্জেন্টিনা।

বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে টাইব্রেকারে তার অসাধারণ পারফরম্যান্স তাকে জাতীয় দলের নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে ২০১৮ বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ায় সেই আসরে আর খেলা হয়নি তার, এরপর জাতীয় দলে আর সুযোগও পাননি।

ক্লাব ক্যারিয়ারে রেসিং ক্লাবের যুব দল থেকে উঠে এসে ২০০৬ সালে সিনিয়র দলে অভিষেক হয় রোমেরোর। পরে তিনি নেদারল্যান্ডসের ‘এজেড আলকমার’-এ যোগ দিয়ে ২০০৯ সালে ডাচ লিগ শিরোপা জেতেন। এরপর তিনি ইতালির সাম্পাদোরিয়াতে খেলেন এবং ২০১৩–১৪ মৌসুমে স্বল্প সময়ের জন্য মোনাকোতে ধারে খেলেন।

পরবর্তীতে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জেতেন। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ৩৭১টি ম্যাচ খেলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

1

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

2

রাশিয়াকে নিষেধাজ্ঞামুক্ত করতে চান ফিফা সভাপতি

3

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

4

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

5

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

6

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

7

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

8

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

9

সিঙ্গাপুর মাত্র ৬০ লাখ জনসংখ্যা,তাহলে কেন তাদের কাছে এফ-৩৫ য

10

দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

11

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

12

আজ নারায়ণগঞ্জ আসছে তারেক রহমান

13

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

14

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

15

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

16

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

17

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

18

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে আসছে বিশ্বকা

19

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রাচীন সেতুটি পুনর্নির্মাণ

20