NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে অজিদের নেতৃত্ব দেবেন ভিক্টোরিয়ার ব্যাটার অলিভার পিক।

পিক যুব দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন পিক।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল এবং উইলিয়াম টেইলর। বিশ্বকাপে দলটি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেনের অধীনে। সহকারী হিসেবে থাকবেন লুক বাটারওর্থ এবং ট্রাভিস ডিন।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল

অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, অ্যালেক্স লি ইয়ং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

1

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

2

এইচএসসি ২০২৬: নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে, মার্চে ফরম পূর

3

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

6

সংসদে কোনও সংশোধনী ছাড়াই ৯ বিল পাস

7

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

8

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

9

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

10

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

11

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

12

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

13

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

14

ট্রাম্প যেভাবে ন্যাটোর কবর খুঁড়ছেন

15

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

16

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

17

নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত

18

ইরান নিয়ে উত্তেজনা, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

19

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

20