NNTV
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া


ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


এ জন্য চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এই মন্তব্য করেছেন।

আজ (সোমবার কাতার ভিত্তিক) গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এবিসি রেডিওকে ক্যাথরিন কিং জানিয়েছেন, ‘আমাদের কাছে আসা অনুরোধগুলোর বিপরীতে আমাদের অবদান ঠিক কী হবে, সে বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট। এ পর্যন্ত আমাদের সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতের জন্য; সেখানে বিশেষ করে প্রচুর সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনা করে আমরা আকাশপথে প্রতিরক্ষা সহযোগিতার জন্য বিমান সরবরাহ করছি।’

পরিবহন মন্ত্রী যোগ করেন, ‘তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি (জলপথটি) কতটা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয় যা আমাদের কাছে চাওয়া হয়েছে বা যাতে আমরা অবদান রাখছি।’

এদিকে, ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে প্রকাশ্যে সম্মতি দেয়নি। যুক্তরাজ্য বলেছে, তারা মিত্রদের সঙ্গে আলোচনা করছে কীভাবে প্রণালিটি আবার খুলে দেওয়া যায়। চীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সব পক্ষের দায়িত্ব।

জাপান জানিয়েছে, এমন অভিযানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ড খুবই কঠিন। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। ফ্রান্সও জানিয়েছে, তারা কোনো যুদ্ধ অভিযানে যোগ দেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্

1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহ

2

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

3

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

4

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

5

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

6

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

7

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

8

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

11

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

12

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

13

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

14

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

15

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

16

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

17

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

18

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

19

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

20