NNTV
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায় , সালিসে বিপক্ষে কথা বলার জেরে শহিদুলকে হত্যা করেছেন তাঁর চাচাতো ভাই। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তির নাম দুলাল মোল্লা। তিনি কাচারিকান্দা গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। অন্যদিকে নিহত শহিদুল একই এলাকার মোতাহার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে তাঁর বৃদ্ধ বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন কাঞ্চন মোল্লা। এ সময় কাঞ্চনের সঙ্গে ছিলেন তাঁর ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম। পরে দুলালকে সেখানে ডেকে পাঠানো হয়। সালিসে চাচা কাঞ্চনের পক্ষে কথা বলায় শহিদুলের ওপর ক্ষিপ্ত হন দুলাল।

ইউপি সদস্য জানান, দুলাল মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ডেকে পাঠানো হয়। তবে দুলাল অভিযোগ অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার সিদ্ধান্ত নেন। এরপর মধ্যরাতে শহিদুলকে কুপিয়ে হত্যার খবর পান।

শহিদুলের ছোট ভাই রফিক মোল্লা (৪২) বলেন, দুলাল মোল্লা তাঁদের নিয়মিত খুন-জখমের হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে গতকাল রাতে দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে শহিদুলকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শহিদুল ইসলাম মোল্লার এক মেয়ে ও দুই ছেলে আছে জানিয়ে রফিক মোল্লা আরও বলেন, এ ঘটনায় তাঁদের বাবা মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুলাল মোল্লাকে আজ আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

1

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

2

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে ছুটি ৭২ দি

3

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

4

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

5

আজ বছরের দীর্ঘতম রাত

6

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

7

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

8

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

9

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

10

নারায়ণগঞ্জে ৫ আসনে জয়ী যারা

11

হাদি হত্যা: জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক

12

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

13

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

14

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডর ঘটনায় ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

15

সিরিয়াসহ ৮ দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প

16

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

17

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

18

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

19

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

20