NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী

একসঙ্গে তিন বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তিনজনই বয়সে কিশোরী। বুধবার ভোরে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটিতে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, তিন বোন একসঙ্গে লাফ দেওয়ার সময় আশপাশের বাসিন্দাদের অনেকেই ঘুমিয়ে ছিলেন। তিন বোনের নিচে পড়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে তাদের। আত্মহত্যা করার আগে মেয়েরা ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। তাদের পরিবার যখন ঘরের দরজা ভেঙে তাদের বাঁচাতে প্রবেশ করে, ততক্ষণে লাফিয়ে পড়েছিল ওই তরুণীরা।

নিহতরা হলো বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। তারা একটি কোরিয়ান গেমে আসক্ত ছিল এবং এ নিয়ে পারিবারিকভাবে বাবা-মার সঙ্গে কলহ চলছিল। মূলত করোনা মহামারির সময় থেকে তারা অনলাইন গেমের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়ে।

এই গেমের নেশায় তারা নিয়মিত স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এমনকি তাদের আচরণে এক অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল। গোসল, খাওয়া, স্কুলে যাওয়া কিংবা ঘুমানো সবকিছুই সব সময় একসঙ্গে করত তারা।

গেমটির আসক্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা নিজেদের কোরিয়ান নামও রেখেছিল। বাসা থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। এতে কান্নার ইমোজি দিয়ে লেখা ‘দুঃখিত, বাবা’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা ২১৭

1

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

2

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার সিঁড়ি নয় এই মানসিকাতা থেকে বেরিয়ে

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

5

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

6

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

7

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

8

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

9

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

10

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

11

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

12

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

13

সারের বাড়তি দরে চাপে কৃষক, খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে

14

মার্কিন বাণিজ্য প্রতিনিধি সাথে ভার্চুয়াল বৈঠক জামায়াত আমিরের

15

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

18

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

19

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

20