NNTV
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল জারি

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি একটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরও ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন। তবে গতকাল এ মামলার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য রাখা হয়। 

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দীপু মনি। এরপর হাইকোর্ট আদেশের জন্য এদিন ঠিক রাখেন।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

1

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

2

ট্রাম্প বললেন ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

3

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

4

আবারও বাড়ল স্বর্ণের দাম

5

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

8

শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত এক

9

৫৩ বছর পর আবারও চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র

10

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

11

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

12

নরসিংদীতে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘো

13

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

14

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

15

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

16

রাজধানীতে বেড়েছে তাপমাত্রা, সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়

17

কাউরিয়া পাড়ায় একনলা বন্দুক, পাইপগান, ককটেল ও পুলিশের শটগানের

18

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

19

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

20