NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে একপক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্যপক্ষ বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মৃত সোমা আক্তার আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।  

আহতরা হলেন- ইদ্রিসের স্ত্রী আসমা (৪৫), কুদ্দুসের ছেলে সোহেল (৩৬), মৃত উসমানের স্ত্রী হারুনা (৬০), শিকা (১৮), শারমিন (২৫), নূরুল ইসলাম (৬০), শাহিন মিয়া (৩২), ইদ্রিস মিয়া ও সাত্তার মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নূরুল ইসলাম ও তার ফুফাতো ভাই শামসুদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একপক্ষ জমিতে মাটি কাটতে গেলে, অন্যপক্ষ বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত সোমা আক্তারকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

অন্যদিকে আহতদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

1

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

2

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

3

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

4

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

5

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

6

আবারও এগিয়ে আর্জেন্টিনা

7

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

8

মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সময়

9

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

10

চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী স

11

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

12

আজও মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট বাতিল

13

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

14

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

15

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

16

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

17

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

18

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ নিহত ৩

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20