NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামপুরে সরিষার চাষ অধিক হওয়ায় মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত

জামালপুরের ইসলামপুরে সরিষার ফুলের মাঠে বর্তমানে এক মনোরম দৃশ্য সৃষ্টি হয়েছে। দিগন্তজোড়া হলুদ সরিষার ফুল যেন প্রকৃতিকে একটি চাদরে আচ্ছাদিত করে রেখেছে। এসব ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা, যারা মধু আহরণের জন্য প্রাকৃতিক পরিবেশকে আরও সুন্দর করে তুলছেন।

স্থানীয় সরিষা চাষি আফসার আলী বলেন, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে সরিষা গাছের বৃদ্ধি ও ফুল ফোটার অবস্থা অত্যন্ত সন্তোষজনক। তিনি জানান, ঘন কুয়াশার কারণে সামান্য ক্ষতির আশঙ্কা থাকলেও যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেখা দেয়,তাহলে এ বছর সরিষা চাষ করে অধিকাংশ কৃষকই ভালো লাভবান হতে পারবেন।

এদিকে সরিষা ফুলের সমারোহে মৌমাছির বিচরণ বেড়ে যাওয়ায় মধু উৎপাদনের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে। মধু সংগ্রহকারী মৌয়াল মজিবর রহমান জানান, ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ জমিতে সরিষার আবাদ হওয়ায় এ বছর মধু সংগ্রহের সুযোগ বেড়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা মৌয়ালরা এ অঞ্চলে এসে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, চলতি রবি মৌসুমে ইসলামপুর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৮৬০ হেক্টর জমিতে।কিন্ত লক্ষ্য মাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে প্রায় ৬ হাজার ৮৮০ হেক্টর জমি চাষ।

তিনি আরও জানান, প্রতি হেক্টরে গড়ে প্রায় ১ দশমিক ৫ টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, এ বছর সরিষার ভালো ফলনের সম্ভাবনা ও মধু উৎপাদন উভয় ক্ষেত্রেই ইসলামপুর উপজেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল

1

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

2

দেশজুড়ে ছয় দিনের জন্য ড্রোন উড়ানো নিষিদ্ধ

3

জেনে নিন সকালে পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়ার উপকারিতা

4

বৈষম্যবিরোধী নেতা : ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়

5

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

6

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ

7

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

8

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

9

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

10

ফতুল্লায় আগুনে পুড়লো জুটের গোডাউন-ইজিবাইকের গ্যারেজ

11

জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

12

ফ্রান্সে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আ

13

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

14

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

15

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

16

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

17

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্কুলছাত্রের জা

18

বাঘার বাউসা ভোকেশনাল কলেজ কর্তৃপক্ষের অবহেলার বলি ৫ শিক্ষ

19

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

20