NNTV
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' এ গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৮ হাজার ৭৬৬টি মোটরসাইকেল এবং ৪৩ হাজার ৩৫২টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৯১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' অভিযানে সারাদেশে গত ৮দিনে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই ম

1

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর ব

2

বিবর্ণ প্রত্যাবর্তন সাকিবের, জয় নিয়ে মাঠ ছাড়ল দল

3

এপস্টিন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হি

4

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

5

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুল

6

সিরাজগঞ্জে এলপিজি গ্যাসের তীব্র সংকট,সাধারন মানুষের র্দুভোগ

7

ইরানি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আইআরজিসির পাল্টা

8

তীব্র শীত নিয়ে বড় দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

11

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

12

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৪ নাগরিক

13

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

14

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

15

সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্

16

মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

17

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে এইচপি

18

রাতে বিএনপির জরুরি বৈঠক, 'ভারমুক্ত' হতে পারেন তারেক রহমান

19

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

20