NNTV
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ১৯ মে চীন যাচ্ছেন পুতিন

আগামী ১৯ মে (মঙ্গলবার) দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আজ শনিবার  এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন।

পুতিন চীনা প্রিমিয়ার লি কিয়াংয়ের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন বলে নির্ধারিত রয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিনের এই সফরটি ২০০১ সালে স্বাক্ষরিত মস্কো-বেইজিংয়ের একটি অন্যতম প্রধান চুক্তি ‘গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন’ (সদ্ভাব ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা) চুক্তির ২৫তম বার্ষিকী উদযাপনের সাথে মিলিয়ে সূচি করা হয়েছে।

উল্লেখ্য-গত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর শেষ করে ডোনাল্ড ট্রাম্প চীন ত্যাগ করার ঠিক একদিন পরই পুতিনের এই আসন্ন সফরের খবরটি সামনে এলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

1

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

2

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

3

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

4

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

5

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

6

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

7

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

8

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

9

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

10

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

11

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

12

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

13

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

14

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

15

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতা

16

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

17

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

18

যেভাবে কাজ করে ইরানের ‘শ্যাডো ফ্লিট’

19

জামায়াত এমপিদের ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘো

20