NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দিনাজপুরে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা শীত ও কুয়াশার ক্ষতিকর প্রভাব থেকে বীজতলা রক্ষার জন্য বিভিন্ন প্রকার ছত্রাকনাশক ছিটিয়েও ভালো ফল না পেয়ে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রেখেছেন। এভাবে চললে এবার দিনাজপুরে বোরো ধানের চারার সংকট দেখা দিতে পারে আশঙ্কা কৃষকদের।

দিনভর সূর্যের দেখা না মেলায় ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে। চারা রক্ষায় প্রচণ্ড শীত উপেক্ষা করে কৃষকেরা মাঠে নেমে পড়েছেন। কেউ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দিচ্ছেন, কেউ হালকা সেচ দিচ্ছেন। আবার কেউ পুষ্টি উপাদান ও কীটনাশক স্প্রে করছেন। 

কৃষকেরা বলছেন, বীজতলা নষ্ট হয়ে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। নতুন করে বীজতলা তৈরি করতে বাড়তি সময় ও খরচ, দুটোই বাড়বে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯০ শতাংশ।

বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের কৃষক খাইবার আলী ও মশিউর রহমান জানান, মিনিকেট ও হাইব্রিড জাতের বোরো আবাদ লক্ষ্যে তাঁরা বীজতলা তৈরি করেছেন। কিন্তু শুরু হওয়া শৈত্যপ্রবাহে প্রায় পাঁচ বিঘা জমির বীজতলার চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতি কমাতে প্রায় দুই হাজার টাকার পলিথিন কিনে বীজতলা ঢাকার চেষ্টা করছেন তারা।

একই আশঙ্কার কথা জানিয়েছেন জেলার অন্যান্য এলাকার কৃষকেরাও।

এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, চলতি মৌসুমে বিরামপুরে বোরো আবাদ লক্ষ্যে প্রায় ১৫ হাজার ২৫০ হেক্টর জমির চাহিদা রয়েছে। এ জন্য বর্তমানে প্রায় ৭০০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে।

শৈত্যপ্রবাহজনিত ক্ষতি কমাতে কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘বীজতলা রক্ষায় ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ (কুইক বা ফাস্ট পটাশ), ৩০ গ্রাম থিওভিট ও ২০ গ্রাম চিলেটেড জিংক মিশিয়ে স্প্রে করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হালকা সেচ এবং পলিথিন দিয়ে ঢেকে রাখলে চারা রক্ষা করা সম্ভব।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

1

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

2

ইরানে ৮০০ ফাঁসি স্থগিত, দাবি যুক্তরাষ্ট্রের

3

জনপ্রিয় আফ্রিকান টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

4

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

5

বাংলাদেশ নারী ক্রিকেটারদের প্রতিশোধের ম্যাচ

6

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

7

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

8

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

9

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

10

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

11

মানিকগঞ্জে টানা অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি

12

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

13

আজ বিশ্ব ধরিত্রী দিবস

14

ওয়ালমার্টের বাজার মূলধন ছুঁলো ১ লাখ কোটি ডলার

15

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

16

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

17

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

18

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

19

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

20