NNTV
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় রতন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মারুফ নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রতন জয়পুরহাট সদর উপজেলার তেঘর এলাকার রামলালের ছেলে। তিনি পেশায় নরসুন্দর ছিলেন। আহত মারুফ একই এলাকার ভুট্টো মিয়ার ছেলে।

জানা গেছে, রতনসহ আটজন বন্ধু মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বগুড়ার মমইনের উদ্দেশ্যে রওনা দেন। পথে শিবগঞ্জ উপজেলার বলরামপুর বাসস্ট্যান্ডে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে পড়েন রতন ও মারুফ। ঘটনাস্থলেই রতন মারা যান। আহত মারুফকে গুরুতর অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্য

1

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

2

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

3

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব

4

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

6

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

7

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

8

এমপিওভুক্ত শিক্ষকরা যুক্ত হতে পারবেন না সাংবাদিকতা-আইন পেশায়

9

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

10

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

11

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

12

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

ওসমান হাদির জানাজা থেকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান

15

মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা

16

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

17

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

18

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

19

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

20