NNTV
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী সফরে গিয়ে এসব পরিবারের হাতে প্রতীকী ঘরের চাবি তুলে দেবেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলে সম্প্রদায়সহ মাটির ঘরে বসবাসকারী অনেক পরিবারের ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এসব পরিবারকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। কাজের মান নিশ্চিত করতে ঘরগুলো তদারকির জন্য আলাদা দল গঠন করা হয়েছে। শুধু ঘর নির্মাণ করে দেওয়াই আমাদের লক্ষ্য নয়। উপকারভোগীরা যেন এসব ঘরে দীর্ঘদিন নিরাপদে বসবাস করতে পারেন, সেটিও নিশ্চিত করার চেষ্টা করছি। এ জন্য প্রতিটি ঘরের নির্মাণকাজ আলাদাভাবে তদারকি করা হচ্ছে।’

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ১০০টি পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য নির্বাচন করা হয়। যেসব পরিবারের ঘর বন্যায় বিধ্বস্ত হয়েছে এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। যাতে থাকবে দুটি কক্ষ। সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগারও। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে ঘর নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হচ্ছে। উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা নির্মাণকাজ তদারকি করছেন। জেলা প্রশাসকও কয়েক দিন ধরে নির্মাণাধীন ঘর পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রী প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। তাঁর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকী ভাবে ১০০টি পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়তা বিতরণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি

1

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

2

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

3

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

4

র্দীঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

5

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

6

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর তারেক রহমানের

7

দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

8

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

9

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

10

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

11

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

12

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

13

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

14

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

15

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

16

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

17

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

18

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

19

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

20