NNTV
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে শনিবার (০৮ আগষ্ট) দুপুরে ০১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজ সংলগ্ন ঢালু অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ ১১ জন যাত্রী আহত হয়েছেন।হেলপারকে কক্সবাজার হাসপাতাল নেওয়া পথে মৃত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনা স্থলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে যাত্রী নিয়ে বাসটি আলীকদমের দিকে যাচ্ছিল। পথে আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও হেলপারসহ ১১ জন আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, তারাবুনিয়া এলাকায় চকরিয়াগামী একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালক, হেলপারসহ ১১ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি ফিটনেসবিহীন অবস্থায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আলীকদম-লামা-চকরিয়া সড়কে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলের কারণে প্রায়ই যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ প্রতিবেদক'কে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির কাগজপত্র ও ফিটনেস সংক্রান্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও ১১ জন আহত হওয়ায় সড়কটির যানবাহনের নিরাপত্তা ও ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আলীকদম- লামা-চকরিয়া সড়কে নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকদের দক্ষতা যাচাই এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া প্রতিবেদক'কে বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

3

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

4

ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগের পথে তারেক রহমান

5

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

6

‘এলিয়েনদের জন্য’ ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র

7

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

8

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

9

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

10

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

11

আর্জেন্টিনা যে কারণে গাড় নীল জার্সিতে খেলবে

12

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

13

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

14

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

15

কুমিল্লা–৯ আসনে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

16

যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি : কাতার প্রধানমন্ত

17

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

18

আজ ছাত্রদলের জরুরি সভা

19

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

20