NNTV
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: আসাদুল হাবিব দুলু

পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

আজ শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীকে যাতে বন্যা মোকাবিলা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলোপের পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালের দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহের ব্যবস্থা করা হবে, যাতে দ্রুত পানি নেমে যেতে পারে।

মন্ত্রী আরও বলেন, পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে (রবিবার, ৯ আগস্ট) প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পরে  উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন তিনি । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ

1

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

2

ফিলিস্তিনের গাজায়  ২০ দফার শান্তি পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শ

3

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

4

মোস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

5

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

6

দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা

7

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

8

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

9

অবশেষে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

10

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

11

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

12

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

13

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, গণবিজ্ঞপ্তি জারি

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

সজনে ডাঁটা যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

16

নরসিংদীতে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ এর সমাপনী

17

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

18

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

19

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

20