NNTV
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
 

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। 
 
ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা।

শবে বরাত এখানে দুটি ভিন্ন ভিন্ন শব্দের সংমিশ্রণ রয়েছে। প্রথম শব্দটি ফারসি যার বাংলা অর্থ হলো রাত। আর দ্বিতীয় শব্দটি আরবি যার বাংলা অর্থ হলো নাজাত পাওয়া, মুক্তি পাওয়া। এ পূর্ণ শব্দটিকে এককথায় এভাবে প্রকাশ করা যায় যে শবে বরাত হলো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত।

এ রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা তাবেইন ও তাবে তাবেইন থেকে অদ্যাবধি এ পর্যন্ত এরাতে বিশেষ নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে।

হাদিস শরিফে এ রাতের ফজিলত ليلة النصف من شعبان বলে বর্ণনা করা হয়েছে।  কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজের কিছু লোক সম্পূর্ণরূপে এ রাতের ফজিলত কে অস্বীকার করছে। আর কিছু লোক ফজিলতের নামে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনে লিপ্ত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

1

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

2

হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

5

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

9

কমতে পারে রাতের তাপমাত্রা

10

মার্কিন নাগরিকদের এই মুর্হূতে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

11

জেলেনস্কির -ফ্লোরিডায় ট্রাম্প যুদ্ধ বন্ধে ফলপ্রসু আলোচনা হওয়

12

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

13

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

14

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

15

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

16

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স

17

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

18

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

19

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

20