NNTV
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সংকটের অবসান হতে চলেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি জমিতে থানার নিজস্ব স্থায়ী ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেবার মান বাড়বে, কাটবে ভোগান্তি
উদ্বোধনী অনুষ্ঠানে জিএমপি কমিশনার বলেন, "একটি আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে ভৌত অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। পূবাইল থানা দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে তাদের কার্যক্রম পরিচালনা করায় নানা সীমাবদ্ধতা ছিল। নিজস্ব ও স্থায়ী ভবন নির্মিত হলে পুলিশি কার্যক্রমে আরও গতি আসবে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা আরও বেশি নিবেদিত হয়ে কাজ করতে পারবেন।"

তিনি আরও যোগ করেন, "জনগণ যেন হয়রানিমুক্ত এবং দ্রুত নাগরিক সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।"


বর্তমানে পূবাইল থানার কার্যক্রম মিরের বাজার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের ভাড়া নেওয়া দ্বিতীয় এই ভবনটি আয়তনে অত্যন্ত সীমিত। ছোট এই পরিসরে দাপ্তরিক কাজ সামলাতে হিমশিম খেতে হতো পুলিশ সদস্যদের, পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হতো। নিজস্ব ভবন নির্মাণের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা দিয়েছে।

অনুষ্ঠানে জিএমপি কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিসি মো: মহিউদ্দিন ।সহকারী পুলিশ কমিশনার  এশাদুর রহমান (এসি পূবাইল-গাছা জোন)।পূবাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি মোঃ আতিকুর রহমান)ও পূবাইল থানার  পরিদর্শক (তদন্ত আবু বক্কর সিদ্দিক)।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে থানার কার্যক্রম স্থায়ী ভবনে স্থানান্তরিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মাহবুবুর

1

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

2

৩৪ শহরে ৭৯ শো, বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা

3

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর নজরদারি, দোকানিকে জর

4

বিপিএল থেকে র্সব প্রথম বিদায় নিল নোয়াখালীর

5

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

6

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

7

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

8

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

9

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

10

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

11

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

12

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

13

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকা: ১ পদ

14

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

15

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

16

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

17

শুরু কবে হবে বইমেলা??

18

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

19

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

20