NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানিদের হাস্যরস

তেহরান-ওয়াশিংটনের মধ্যকার চলমান উত্তেজনার আবহে এবার নতুন ধরনের মনস্তাত্ত্বিক লড়াইয়ে মেতেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ব্যঙ্গ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে ইরান, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেটের অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প এবং তার সহযোগী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি খালি টেবিলে ইরানের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছেন। ভিডিওটির এক পর্যায়ে জনপ্রিয় কার্টুন সিরিজ স্পঞ্জব স্কয়ারপ্যান্টস-এর বিখ্যাত ‘২০০০ বছর পর’ মিম টেমপ্লেট ব্যবহার করে দেখানো হয় যে, দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রাম্প বিরক্ত হয়ে পড়ছেন।

ভিডিওটিতে এআই ট্রাম্পকে বলতে শোনা যায়, ইরান যদি আলোচনায় না আসে তবে তাদের ওপর বোমা বর্ষণ করা হবে। কিন্তু কিছুক্ষণ পরেই একজন সহকারী তাকে একটি চিরকুট এনে দেন যেখানে লেখা ছিল ‘চুপ করো ট্রাম্প’। এরপর অত্যন্ত হাস্যকরভাবে ট্রাম্পকে বলতে দেখা যায়, পাকিস্তানের অনুরোধে তিনি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিলেন এবং হাসির রোল তুলে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান। ইরানের পক্ষ থেকে এমন প্রচারণা এমন এক সময়ে এল যখন বাস্তবেও ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের নেতৃত্বের জন্য আলোচনার দরজা খোলা রাখতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বাস্তব ক্ষেত্রে এই পরিস্থিতি যথেষ্ট জটিল। ডোনাল্ড ট্রাম্প আগমী শুক্রবারের মধ্যে আলোচনার বিষয়ে সুসংবাদ আসার আশা ব্যক্ত করলেও তেহরান এখনো দোটানায় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা আলোচনার টেবিলে ইতিবাচক মনোভাব নিয়ে এলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। ফলে পাকিস্তানের রাজধানীতে চলতি সপ্তাহের শেষে যে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে, সেখানে ইরান আদৌ অংশ নেবে কি না তা এখনো নিশ্চিত নয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হবে শেষ সমাধান

1

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

2

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই ভাই নিহত

5

শয়তান যে ধ্বনিতে অস্বস্তিবোধ করে

6

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

7

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

8

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

9

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

10

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

11

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

12

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

13

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

14

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

15

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

16

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

17

বেছে নিলেন ভবিষ্যৎ বিশ্ব ক্রিকেটের চার সুপারস্টার ,কোচ মার্ক

18

নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

19

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

20