NNTV
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মিলন হোসেন (৩৯) ও  মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযানে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্বর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী অবস্থান করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেফতার করে। তাদের তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

আরও দু’টি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

3

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

4

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

5

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

6

প্রখ‍্যাত সংগীত পরিচালক ও সুরকার শাহনেওয়াজ মারা গেছেন

7

সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কী হয়?

8

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

9

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

10

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

11

বর্তমান সময়ে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই :

12

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

13

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

14

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

15

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

16

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

17

ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিওমেকে কর্মবিরতি

18

আজকে বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

19

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

20