NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ইতালি। ইউরোপের দেশটি আসন্ন আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ক্রিকেটার ওয়েন ম্যাডসেন। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন পরিচিত মুখও রয়েছেন।

স্কোয়াডে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার জেজে স্মাটস। এ ছাড়া ইতালির বিশ্বকাপ দলে আছেন দুই জোড়া ভাই—হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।

এর আগে বাছাইপর্বে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস ইতালির নেতৃত্ব দিলেও, গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং স্কোয়াড থেকেও বাদ পড়েন তিনি।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির কোচিং স্টাফে আছেন প্রধান কোচ জন ডেভিসন। ইতালির কোচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ইতালির সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইতালি। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। পরে আবার কলকাতায় ফিরে ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দলটি।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড:

জাইন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলি হাসান, ক্রিশান কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জিয়ান পিয়েরো মিড, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাঈদ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

France and UK launch

1

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

2

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা

3

পিয়াজের দাম কমছে আমদানির খবরে

4

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

5

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

6

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

7

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

8

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

9

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

10

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

11

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

12

মতিঝিলে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেফতার

13

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

14

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

15

পুতিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নিকোলাস মাদুরোর পাশে দাঁড়া

16

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

17

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

18

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

19

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

20