NNTV
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

বিশ্বসংগীতের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বহুল আলোচিত জমকালো উদযাপনের প্রস্তুতির গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে দাবি উঠেছে, তারা নাকি ইতোমধ্যেই গোপনে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৬ বছর বয়সী এই তারকাযুগল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালোবাসার মানুষদের নিয়ে গড়া একটি ‘ছোট দলের’ উপস্থিতিতে বিয়ের শপথ বিনিময় করেছেন। বিয়েটি ঠিক কবে বা কোথায় হয়েছে তা নিশ্চিত না করা হলেও জানা গেছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি নাশভিলে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছে, যেখানে এই গায়িকা তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে বসবাস করতেন।

যদিও টেইলর সুইফটের মুখপাত্রের পক্ষ থেকে এই খবরের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি, তবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনজুড়ে এখন সাজসাজ রব। আজ শুক্রবার এক হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে বসবে মূল রাজকীয় আসর। এই মহা-আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভেন্যুর চারপাশে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ, বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশের বেশ কিছু রাস্তা ও পথচারী পারাপারের পথ। ইতিমধ্যেই কালো কাচে ঢাকা বিলাসবহুল গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হতে দেখা গেছে অভিনেতা ব্র্যাডলি কুপার, লেনা ডানহাম, স্পোর্টসকাস্টার এরিন অ্যান্ড্রুজ এবং বিখ্যাত মিউজিক প্রডিউসার জ্যাক অ্যান্টনফের মতো একঝাঁক বিশ্বখ্যাত তারকাকে। এ ছাড়া সুইফটের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরান, এমা স্টোন এবং গিগি হাদিদদের মতো তারকাদেরও এই বিয়েতে যোগ দেওয়ার কথা রয়েছে।

আমেরিকার বিনোদন ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত এবং ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে আখ্যা পাওয়া এই বিয়েকে ঘিরে নিউইয়র্ক শহর এখন উৎসবে মাতোয়ারা। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস এবং চলতি ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচের উত্তেজনার মাঝেই টেইলর সুইফটের বিয়ের আয়োজন শহরটিকে আরও জমজমাট করে তুলেছে। এদিকে এই মহোৎসবের অংশ হিসেবে চলতি সপ্তাহে নিউইয়র্কসহ বিভিন্ন দাতব্য সংস্থায় কেলসি এবং সুইফট দম্পতি যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে গায়িকার প্রচার দল নিশ্চিত করেছে। 

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত গরমের সতর্কতা জারি করার পাশাপাশি এই তারকা জুটির ইনডোর বিয়ের উদাহরণ টেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। গত বছরের আগস্টে বাগদানের পর থেকেই এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মাঝে যে টানটান উন্মাদনা ছিল, এই গোপন বিয়ের খবরের মধ্য দিয়ে তা যেন পূর্ণতা পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

1

নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক ভারতীয় ক্রিকেটার শামির সঙ

2

মুক্তির ১৮ দিনেই ১ বিলিয়ন ডলার আয় করলো ‘অ্যাভাটার: ফায়ার অ্য

3

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

4

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

5

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

6

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

বানিয়াচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে পাথরবাহী ট্রাক আটকা, বন্ধ সড়ক

9

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

10

বন্দরে নবীগঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের মাঝে স্যানিটারি সুরক

11

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

12

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

13

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

14

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

15

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

16

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

17

ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে

18

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

19

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ২ জন

20