NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

উর্বশী জন্মদিনে কাটলেন ১৬ কোটির হীরার কেক

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী উর্বশী রাউতেলা মানেই রাজকীয় জীবনযাপন আর চোখধাঁধানো বিলাসিতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ৩২তম জন্মদিনে সেই ধারা বজায় রেখে ফের আলোচনায় এলেন তিনি। কোটি টাকার অলংকার বা পোশাকের পর এবার নিজের জন্মদিনের কেক দিয়ে নেটদুনিয়া কাঁপিয়ে দিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, উর্বশীর জন্মদিনের জন্য তৈরি বিশেষ সাততলার এই কেকটিতে খচিত ছিল আসল হীরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি। কালো রঙের এই বিশালাকার কেকটিতে সোনালি কারুকাজের পাশাপাশি প্রতিটি স্তরের মাঝে বড় বড় হীরা বসানো ছিল, যা দেখে তাজ্জব বনে গেছেন অনুরাগীরা।

বিলাসবহুল জীবনযাত্রার জন্য উর্বশীর খ্যাতি নতুন কিছু নয়। গত বছর ১২ কোটি রুপির রোলস রয়েস কুলিনান এবং ৫ কোটি রুপির মার্সিডিজ জি-ওয়াগন কিনে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। 

তবে এবারের জন্মদিনে কেবল বিলাসিতাই নয়, তার মানবিক রূপটিও ফুটে উঠেছে। নিজের বিশেষ এই দিনটিতে তিনি বাগেশ্বর ধামে ২৫১ জন দুস্থ মেয়ের গণবিবাহের দায়িত্ব গ্রহণ করেন। উর্বশী নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে নববধূদের আশীর্বাদ করেন এবং আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করেন। আর্থিক অনটনের মুখে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি দিনটিকে স্মরণীয় করে রেখেছেন।

কাজের ক্ষেত্রেও উর্বশীর সময়টা বেশ ভালো যাচ্ছে। গত বছর নন্দামুরি বালকৃষ্ণের সঙ্গে তেলেগু ছবি ‘ডাকু মহারাজ’-এ অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে ছবির গান ‘দাবিদি দিবিদি’-তে তার নাচ দর্শকদের নজর কেড়েছে। এ ছাড়া হিন্দি ক্রাইম ড্রামা ‘ঘুষপৈঠিয়া’ এবং কানের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

আগামী দিনেও উর্বশীর ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান থ্রি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম থ্রি’ ছাড়াও পারভীন ববির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। বিলাসিতা আর কাজের ব্যস্ততার মিশেলে উর্বশী এখন বলিউডের অন্যতম চর্চিত নাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

1

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

2

কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক

3

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

4

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

সিদ্ধান্তে পরিবর্তন, স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা এনসিপির ত

7

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

8

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

9

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

10

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়া

11

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

12

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

13

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

14

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

15

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

16

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

17

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

18

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

19

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

20