NNTV
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার খবরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমছে।

আজ সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।

আজ লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩০ ডলারে উঠলেও আলোচনা শেষের খবরে তা এক ধাক্কায় এক দশমিক ৯০ শতাংশ কমে ৭৯ দশমিক ৪ ডলারে নেমে আসে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল হওয়া এবং ইরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতির শঙ্কা কেটে গেছে।

একইসঙ্গে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হওয়ার ঝুঁকি কমেছে। ফলে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের মূল্যের ওপর যে বাড়তি চাপ ছিল, তা অনেকটাই কমে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

1

সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বললেন সিইসি

2

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

3

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

4

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের জন্য কম্বল বিতরণ

5

রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্র

6

৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার পদায়ন

7

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

8

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

9

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাং

10

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

11

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা তারেক রহমানের

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

14

আগুনে পুড়ল গ্রিসের বিস্কুট কারখানা, নিহত ৫ জন

15

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

16

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

17

ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কর্মস্থলে যোগ দিতে আসা প্রধান

18

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

19

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ করলেন পাকিস্তানের প্

20