NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

শীত এলেই অনেকের জন্য শুরু হয় বাড়তি ভোগান্তি। মাথার ত্বকে চুলকানি, আঁচড়ালেই ঝরে পড়া খুশকি, আর সেখান থেকে চুল পড়ার সমস্যা—সব মিলিয়ে শীতকাল দুর্বিষহ হয়ে দাঁড়ায়। এই সমস্যায় প্রাকৃতিক উপায় হিসেবে কাজে লাগতে পারে লেবুপাতা। এতে থাকা সাইট্রিক অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট ও এসেনশিয়াল অয়েল খুশকি কমানোর পাশাপাশি চুলের সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে।

লেবুপাতার উপকারিতা

১. অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ

লেবুপাতার অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মাথার ত্বকের ছত্রাকজনিত সমস্যা কমাতে পারে। খুশকির অন্যতম কারণ ফাঙ্গাস, তাই নিয়মিত ব্যবহারে এটি কার্যকর হতে পারে।

২. অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ

তৈলাক্ত স্ক্যাল্পের জন্য প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে লেবুপাতা। অতিরিক্ত তেল কমিয়ে খুশকি বৃদ্ধির অনুকূল পরিবেশ নষ্ট করতে পারে।

৩. চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনা

লেবুপাতে চুল পরিষ্কার হয় এবং এতে আসে স্বাভাবিক উজ্জ্বলতা। স্ক্যাল্প ও হেয়ার–স্ট্র্যান্ড ভালোভাবে ক্লিন হয়।

৪. পিএইচ ভারসাম্য বজায় রাখা

স্ক্যাল্পের পিএইচ ব্যালান্স ঠিক থাকলে খুশকি দ্রুত বাড়তে পারে না। লেবুপাতা সেই ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে।

যেভাবে ব্যবহার করবেন

১. লেবুপাতার রিন্স

চুল ঝলমলে করতে এবং খুশকি কমাতে কার্যকর।

উপকরণ: এক মুঠো লেবুপাতা, তিন কাপ পানি

পদ্ধতি: পানি ফুটতে দিন। ফুটে উঠলে লেবুপাতা দিয়ে দিন। পানি অর্ধেক না আসা পর্যন্ত জ্বাল দিন। ঠান্ডা হলে শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ও স্ক্যাল্প ধুয়ে নিন। পরে আবার সাধারণ পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

২. লেবুপাতে হেয়ার প্যাক

খুশকি দূর করতে এই প্যাকও উপকারী।

উপকরণ: ৫–৬টি লেবুপাতা, ১–২ চামচ নারকেল তেল অথবা টক দই

পদ্ধতি: লেবুপাতা ভালো করে বেটে নিন। নারকেল তেল বা দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। শুধু মাথার ত্বকে লাগান। ২০–৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

1

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

2

আইভীর জামিন পাঁচ মামলায়

3

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

4

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি ট

5

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

6

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

7

প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে:

8

পাবনায় যাত্রী সেজে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

9

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

10

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

11

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

12

যশোরে দুই দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

13

রাজধানীর সাতটি পাম্পে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাশ’

14

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

15

বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের যাত্রা শুরু

16

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

17

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

18

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস খাদে পড়ে নিহত ৯ জন

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20