NNTV
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষা চুক্তি ঘিরে সৌদি-পাকিস্তান-তুরস্ককে ইরানের কড়া বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার মক্কায় সই হওয়া এ চুক্তিতে উল্লেখ করা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সম্মিলিতভাবে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে গণ্য করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই এর সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের এক আইনপ্রণেতা। তার দাবি, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি কার্যকর ভূমিকা রাখবে না। নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশটিকে নিজেদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এ ধরনের ‘কাগুজে চুক্তি’ সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারবে না। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক বজায় রেখেও সৌদি যে নিরাপত্তা পায়নি, নতুন এই চুক্তিও তাদের সেই নিশ্চয়তা দিতে পারবে না।

সৌদি আরবকে নিজেদের নীতিতে সংস্কার আনার পরামর্শ দিয়ে রেজাই বলেন, এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে অন্য দেশের কাছে নিরাপত্তা চাইতে না হয়।

তবে ইরান সরকার এখন পর্যন্ত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে চুক্তিটির বিষয়ে তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য আত্মরক্ষা। এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে করা হয়নি। একই সঙ্গে এই চুক্তির কারণে বিদ্যমান কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি বাতিল হবে না কিংবা তার জায়গাও এটি নেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

1

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

2

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

3

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

4

ফতুল্লায় ৪০০ পিস ইয়াবা মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

5

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

6

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

7

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

8

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

10

জানুয়ারিতে ২,২৭১ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুদক

11

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ১৯

12

নির্বাচনী প্রচারে তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

13

দেশে জ্বালানিসংকটে বাড়ছে লোডশেডিং

14

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

15

পেরুতে জোড়া ভূমিকম্পে পাঁচজনের মৃত্যু

16

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

17

গাজা উপত্যকায় খাদ্যসংকট আরও বাড়ছে

18

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

19

মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহ

20