NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য সম্প্রসারণে ইইউ’র সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরলো বাংলাদেশ-ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্ব তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের ইউরোপ ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনোয়া গিদে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

তারা বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু উঠে আসে, যেখানে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ

1

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

2

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

3

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

4

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

5

হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

6

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

7

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

8

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

9

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

10

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

11

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়

12

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

13

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

14

যুদ্ধবিরতির আগে পরিকল্পিতভাবে গাজায় পেতে রাখা হয় ভয়ংকর ট্রাক

15

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

16

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু ১ আগস্ট

17

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

18

রাজধানীর বংশালে হার্ডওয়্যারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

19

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

20