NNTV
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শক্তিশালী বিস্ফোরক ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত করা), ২৩টি ডেটোনেটর (বিস্ফোরক ডিভাইস), ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং তিনটি পাইপগান।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে সীমান্ত পিলার নম্বর ১৩৭৫/এম সংলগ্ন এলাকা দিয়ে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ দুর্বৃত্তদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। বিজিবির অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

1

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

2

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

3

নির্বাচন কী হবে ,কেন এই প্রশ্ন

4

আমিরাতের চাকরির বাজার বদলাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতায়

5

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

6

দোহায় মার্কিন ঘাঁটিতে সেনাদের উপস্থিতি নিয়ে আইআরজিসির নিশ্চি

7

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

8

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

9

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

10

শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকায় নতুন কমিটি গঠন সম্পন্ন

11

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

12

আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে রাজপথে চলতে হচ্ছে : হাসনাত

13

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

14

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

15

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

16

সিলেটের স্কুলের উড়ানো বেলুন আতঙ্ক ছড়িয়েছে ভারতে শিলচরে

17

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

18

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

19

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

20