NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে পারভেজ (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত ২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ একটি টিস্যু তৈরির কারখানায় কর্মরত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তবে গত প্রায় ১৪ দিন ধরে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পারভেজের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া আব্বাস আলী রোড এলাকার একটি ভাড়াবাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম খায়রুল উদ্দিন। এক ভাই ও এক বোনের মধ্যে পারভেজ ছিলেন সবার ছোট।

নিহতের বড় বোন পান্না আক্তার জানান, পারভেজ এলাকার কিছু বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করত এবং মাঝে মাঝে মাদক সেবন করত। কী কারণে সে আত্মহত্যা করেছে সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানিনা।

তিনি আরও বলেন, ঘটনার রাতে বাসায় কেউ উপস্থিত ছিল না। সেই সুযোগে ঘরের কাঠের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় পারভেজ। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

1

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

2

বাস ভাড়া বৃদ্ধিতে ছাত্রশক্তির মাহফুজ এর তীব্র নিন্দা

3

৯০ মিনিট মাঠে টিকে থাকুন, আতঙ্ক নয়—মাথায় হাত নয়: নাসীরুদ্দীন

4

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

5

যেসব ঘরোয়া ফেসপ্যাক ত্বক উজ্জ্বল করে

6

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

7

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

8

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

9

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

10

হাইকোর্টে ১২ কার্যদিবসে নিষ্পত্তি ৬২ হাজারের বেশি পুরোনো মাম

11

বাংলাদেশকে ভ্রমণের জন্য আরও নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র,

12

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

13

ময়মনসিংহের ভালুকায় গরুর খামারে আগুন

14

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

15

মেঘালয়ে গ্রেপ্তার ২ ,হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর স

16

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

17

১২ ফেব্রুয়ারিই হবে  নির্বাচন প্রধান উপদেষ্টা

18

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

19

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় বাঁশ ও বেতের পণ্য প্রদর্শনী

20