NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের জন্য কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, একটি বেসরকারি গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান ইনস্টিটিউটের আয়োজনে ৫০০ জন শীতার্ত প্রবীণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম সিআইপি।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফসার আলী। এছাড়াও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, জাগো নারী বহ্নি শিখার সভাপতি ফারুকা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্রের সম্পাদক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে মাহবুব আলম সিআইপি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম গ্রহণ করা হয়। প্রবীণরা আমাদের সমাজের সর্বাগ্রে শ্রদ্ধেয় এবং চলার পথে অনুকরণীয়। তাদের প্রয়োজন ও প্রত্যাশা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

1

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

2

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন

5

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

6

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

7

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

8

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

9

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

10

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

11

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

12

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

13

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

14

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

15

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

16

গাজার শান্তি বোর্ডে এরদোয়ান-সিসিকেও চান ট্রাম্প

17

বান্দরবানে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু

18

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

19

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

20