NNTV
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে’ যুক্তরাষ্ট্রে মেয়েকে গুলি করে হত্যা করেন বাবা

যুক্তরাষ্ট্রের টেক্সাস। বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বাবার গুলিতেই প্রাণ হারান এক ব্রিটিশ নারী। ঘটনার দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাবার সঙ্গে তার তর্ক হয়েছিলো বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা, ২৩ বছর বয়সী লুসি হ্যারিসনকে, ২০২৫ সালের ১০ জানুয়ারি, ডালাসের কাছে প্রস্পার এলাকায় বাবার বাড়িতে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। মেয়েটির প্রেমিক স্যাম লিটলার জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে অভিষেকের প্রস্তুতির সময় লুসি ও তার বাবার মধ্যে 'বড় ধরনের তর্ক' হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাবা ক্রিস হ্যারিসনের আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে কথা উঠলে লুসি প্রায়ই বিরক্ত হয়ে যেতেন। কারণ, লুসি ছোট থাকতেই অতিরিক্ত মদ্যপানের কারণে ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন।

ঘটনার দিন হ্যারিসন প্রায় ৫০০ মিলিলিটার সাদা ওয়াইন পান করেন লুসির বাবা। লিটলার জানান, ১০ জানুয়ারি সকালে ট্রাম্প নিয়ে তর্কের একপর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন: 'আমি যদি ওই পরিস্থিতির মেয়েটি হতাম এবং যৌন নির্যাতনের শিকার হতাম, তাহলে আপনার কেমন লাগত?'

এর জবাবে ক্রিস হ্যারিসন বলেন, তার সঙ্গে আরও দুটি কন্যা রয়েছে। লিসা তার একমাত্র কন্যা নয়। তাই ট্রাম্পের বিষয়টি তাকে খুব একটা বিচলিত করতো না।

আদালতে নিজের অপরাধ স্বীকার করে লুসির বাবা বলেন, মদ্যপানের কারণে 'স্বল্প সময়ের জন্য আবেগপ্রবণ' হয়ে গিয়েছিলেন তিনি।

ঘটনার সময় লুসি রান্নাঘরে ছিলেন। ক্রিস হ্যারিসন তাকে হাত ধরে বাড়ির নিচতলার একটি কক্ষে নিয়ে যান। এরপর প্রায় ১৫ সেকেন্ড পর একটি বিকট শব্দ শোনা যায়। লিটলার ঘরে ঢুকে দেখেন, লুসি মেঝেতে পড়ে আছেন এবং লুসির বাবা চিৎকার করে কাঁদছেন।

আদালতের শুনানিতে লুসির মা জানান, তার মেয়ে ছিলেন খুবই ভালো একজন মানুষ। লুসি মানুষের জন্য ভাবতেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক করতে ভালোবাসতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরি

1

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

2

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি: বাংলাদেশের লাভ কী,

3

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

4

মেহেন্দীগঞ্জে নানাবাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

5

গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার

6

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

7

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

8

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

9

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

10

ইরানের রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

11

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

12

সর্বস্তরের মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে

13

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

14

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

15

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

16

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

17

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

18

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

19

ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই: সিইসি

20