NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবেদন

টিকিটের দাম বাড়লেও ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে রেকর্ড আগ্রহ দেখা গেছে। গতকাল বুধবার ফিফা জানিয়েছে, র‌্যান্ডম সিলেকশন ড্রয়ের আওতায় বিশ্বকাপের টিকিট পেতে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে ৫০ কোটিরও বেশি আবেদন জমা পড়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, গত ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত- এই ৩৩ দিনে মোট অর্ধ বিলিয়নের বেশি টিকিট ক্রয়ের আবেদন জমা পড়েছে। আবেদনকারীর সংখ্যার দিক থেকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো শীর্ষে রয়েছে।

ফিফা বলছে, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এমন বৈশ্বিক সাড়া আগে কখনো দেখা যায়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘মাত্র এক মাসের একটু বেশি সময়ে অর্ধ বিলিয়ন টিকিট আবেদন কেবল চাহিদার বহিঃপ্রকাশ নয়, এটি একটি বৈশ্বিক বার্তা। এই অভূতপূর্ব সাড়ার জন্য সারা বিশ্বের ফুটবলভক্তদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

জানা যায়, র‌্যান্ডম ড্রয়ের মাধ্যমে আবেদনকারীকে টিকিট কেনার সুযোগ দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন- তাদের আগামী ৫ ফেব্রুয়ারির আগে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ম্যাচের টিকিট পাওয়া মানেই আয়োজক দেশে প্রবেশের নিশ্চয়তা নয়। সংশ্লিষ্ট দেশের ভিসা ও অভিবাসন নীতিমালা আলাদাভাবে প্রযোজ্য হবে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে চারটি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অব ৩২ ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ আয়োজন করা হবে অ্যারোহেড স্টেডিয়ামে। ফলে ওই ভেন্যুতে খেলা দেখার আশায় বিপুলসংখ্যক দর্শক টিকিটের জন্য আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এখন আপাতত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। ৫০ কোটিরও বেশি আবেদন থেকে যারা নির্বাচিত হবেন, তাদের নাম ঘোষণার পরই জানা যাবে কারা ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

1

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

2

ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় এসে ১৪ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফত

3

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

4

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

5

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

6

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

7

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

8

বাঘার বাউসা ভোকেশনাল কলেজ কর্তৃপক্ষের অবহেলার বলি ৫ শিক্ষ

9

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

10

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

11

সুখবর পেলেন জেরল্ড কুটসিয়া

12

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

13

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প

14

ভোটকেন্দ্রে সকালে আসার পরামর্শ তাসনিম জারার

15

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

16

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

17

রাজধানীর নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

আবারও সৌদিতে এশিয়ার ক্লাব ফুটবলের মহারণ

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20