NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, ২১২ মামলায় মোট ২৩ লাখ টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫৩টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২১২টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। 


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচালক (অপারেশন্স) এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ২১২টি মামলা করেছেন। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

অন্যদিকে, ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচার সম্পন্ন করেছে। এতে জরিমানা করা হয়েছে আরো ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা। 

মো. সাইফুল ইসলাম আর জানান, মোট ৩৪৪টি অভিযোগের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য বিষয়ে অভিযোগ রয়েছে ২০১টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

1

খোকসায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

2

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

3

পশ্চিম তীরে 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে গুলি করে ফিলিস্তি

4

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

5

গাইবান্ধায় সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুব

6

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

7

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

8

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

11

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

12

বেগম রোকেয়া দিবস আজ

13

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর

14

দেশের সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

15

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

16

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

17

ভারত–পাকিস্তান ম্যাচ অনিশ্চিত তবুও এলিট নিরাপত্তা ব্যবস্থা শ

18

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

19

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

20