NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো সাত কলেজের আন্দোলন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার এক দফা দাবিতে আন্দোলনরত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।

মঙ্গলবার ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্দোলনকারী আবির হোসেন।

এ সপ্তাহের রবিবার থেকে ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবি ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর দাবি জানিয়ে শিক্ষাভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল শিক্ষা উপদেষ্টা আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে অধ্যাদেশ ঘোষণার নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজ সকাল থেকে শিক্ষাভবন মোড়ে জড়ো হওয়ার কথা থাকলে তা প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। পরবর্তী পদক্ষেপ জানাতে দুপুর আড়াইটা নাগাদ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে আবির বলেন, মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির পর আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক দফা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলাম। তবে গতকাল রাতে আমাদের শিক্ষার্থীদের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান এক দফার কর্মসূচি স্থগিত থাকবে। এ বিষয়ে সাত কলেজের সিনিয়র শিক্ষার্থীরাও আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো। এ সময়ের মধ্যে পরবর্তীতে যেকোনো পরিস্থিতির আলোকে আমাদের পরবর্তী করণীয় ঠিক করে জানাবো।

তিনি বলেন, সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় দেড় বছর ধরে চলা আমাদের আন্দোলন-সংগ্রামে আপনারাই ছিলেন অত্যন্ত কাছের মানুষ। সাত কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়ের এ সংগ্রাম শুধু বিগত দেড় বছরেরই নয়, এ সংগ্রাম ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই চলমান রয়েছে। আমরা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হলে শিক্ষার্থীদের সঙ্গে চলা দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার অবসান হবে। সুযোগ তৈরি হবে একটি গুণগত ও মানসম্পন্ন উচ্চশিক্ষার। এখানে তৈরি হবে গবেষণার পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে এবার সেরা একাদশে এক বাংলাদেশি

1

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

2

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

3

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

4

জেনে নিন সকালে খালি পেটে জিরা পানি পানের উপকারিতা

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অধিদপ্তর

7

চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়

8

সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

9

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

10

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

11

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

12

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

13

নরসিংদীর রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা

14

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

15

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : ডা. এ জেড এম জাহি

16

মাদারীপুরে বাম্পার ফলন হয়েছে আমন ধানের , শুরু ধান কাটার মহোৎ

17

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

18

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

19

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

20