NNTV
প্রকাশ : Mar 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন কথা কাটাকাটি থেকে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন । মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এই সংঘর্ষ হয়। 

নিহতারা হলেন- গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া (৫০) ও গোয়ালনগর মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০)। 

এর আগেও গত মঙ্গলবার এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে উভয়পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ নিয়ে জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করতে থাকে এবং প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। সম্প্রতি জিয়াউর গোয়ালনগর গ্রামে শিশু মিয়াকে তার মোটরসাইকেলসহ আটক করে মারধর করে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

এ নিয়ে গত মঙ্গলবার (১৮ মার্চ) রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদরে মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর হাজারো লোকজন রামদা, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ইউনিয়নের গোয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী, গোয়ালনগর, মাছমা, রামপুর গ্রামগুলো দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়। ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রথমে রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নিহত হয়। এসময় ঝগড়া থামাতে গিয়ে হাবিবুর রহমান নামে স্থানীয় মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, দুইপক্ষে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন অংশগ্রহণ করেছে। 

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পূর্ব বিরোধের জের ধরে দু'পক্ষের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন: বিজিবি’র নেওয়াজের

1

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

2

সৌদি প্রবাসীদের জন্য সুখবর ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা

3

আইআরজিসি দাবি করেছে, মার্কিন তেলবাহী জাহাজে হামলা

4

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

বড় পর্দায় নিশো-মেহজাবীন

6

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

7

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

8

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

9

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

10

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

11

সিডনিতে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

12

রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

13

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

16

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

17

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

18

সোমালিল্যান্ডের স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন।

19

আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে

20