NNTV
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ধুরন্ধর ভারতের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির দ্বিতীয় রবিবারে আয় দিয়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি পুষ্পা টুর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিস সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পুষ্পা টু মুক্তির দ্বিতীয় রবিবারে ৫৪ কোটি রুপির ব্যবসা করেছিল। সেখানে একই দিনে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর আয় করেছে ৫৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহের রোববারের সংগ্রহে নতুন রেকর্ড গড়ে রণবীর সিংয়ের ছবি।

পুষ্পা টু মুক্তির পর সালমান খান, আমির খানসহ বড় সুপারস্টারদের সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে এমন সাড়া ফেলতে পারেনি। সেই জায়গায় দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে ধুরন্ধর।

মুক্তির মাত্র ১০ দিনে ধুরন্ধর ভারতে মোট আয় করেছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১১ কোটি রুপিতে।

সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন। দর্শক ও ব্যবসা দুই দিক থেকেই ছবিটি এখন শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ধুরন্ধর। এতে করে খুব দ্রুত সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

2

মার্কিন টর্পেডোতে ডুবে গেল ইরানি যুদ্ধজাহাজ

3

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

4

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

5

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

6

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

7

দেশজুড়ে ছয় দিনের জন্য ড্রোন উড়ানো নিষিদ্ধ

8

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যা

9

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

10

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

11

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

12

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

13

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

14

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

15

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

16

ভোটের দিনে খোলা এবং বন্ধ থাকা প্রতিষ্ঠানসমূহ

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

19

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

20