NNTV
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিনেতা শামস সুমন মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রাজশাহীর ছেলে শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে পা বাড়ান নাট্য জগতে। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন।

ছোট পর্দায় ভালো অভিনয়ের সুবাদেই বড় পর্দায়ও কাজ করেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করেন সুমন।

এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনি, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা, মন জানে না মনের ঠিকানা ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

1

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

2

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

3

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

4

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

5

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

6

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

7

রুহুল কবীর রিজভী হাসপাতালে

8

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

9

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

10

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

11

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

12

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

13

কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

14

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

15

আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

16

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

17

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

18

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

19

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

20