NNTV
প্রকাশ : May 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪


ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই একটি সাদা প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

গতাকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে।

নিহতের বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করে বলেন, তার ছেলে রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি তার জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি প্রাইভেটকার সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে কাছেই একটি মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

1

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

2

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

3

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

4

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

5

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

6

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

7

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

8

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

9

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

10

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

11

মুন্সীগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর বুকে গুলি চালালেন আর

12

অভিষেক শর্মা গড়লেন ছক্কার নতুন রেকর্ড

13

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

14

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

15

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

16

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

17

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

18

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

19

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

20