NNTV
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান)। তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে এক লিখিত শুভেচ্ছা বার্তায় দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আদিয়াবাদই তাঁর জন্মভূমি। তাঁর বাবা মরহুম আব্দুল মজিদ ভূঞাঁ (মজিদ মাস্টার) দীর্ঘদিন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। 

বাবার সেই আদর্শ ও অসমাপ্ত স্বপ্নকে ধারণ করেই তিনি অতীতে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।

তিনি আরও বলেন, জয়-পরাজয় যাই হোক না কেন, আদিয়াবাদবাসীর ভালোবাসা ও সমর্থন সবসময় তাঁকে অনুপ্রাণিত করেছে। সেই আস্থা থেকেই তিনি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।


মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) দীর্ঘদিন ধরে আদিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগে অংশ নিয়ে আসছেন। 

তাঁর বাবা মরহুম আব্দুল মজিদ ভূঞাঁ (মজিদ মাস্টার) এলাকার একজন সুপরিচিত শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। পারিবারিক সেই জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে আক্তারুজ্জামান ভূঞাঁ নিজেও জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আক্তারুজ্জামান ভূঞাঁ বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে  নির্বাচিত হলে আদিয়াবাদ ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি আদিয়াবাদকে মাদক, নেশা মুক্ত সহ অন্যায়, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার করেন।

সবশেষে তিনি আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

1

গুলিবিদ্ধ হাদি: আইসিউতে চলছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস

2

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

3

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

4

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়ায়

5

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

6

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

7

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

8

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো বিপিএল

9

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

10

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

11

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

12

হাইমচর সমিতির দুইদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু মো

13

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

14

ভর্তি আবেদন শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, ৭১ শিক্ষার্থী আসনপ

15

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার

16

সাগর-রুনি হত্যাকান্ড: সাগরের মা শেষ নিঃশ্বাস পর্যন্ত হত্যার

17

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

18

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

19

মৌলভীবাজারে ১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

20