NNTV
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ‘‘হাজী আলম শাহ্্’’ নামের এক ব্যক্তির ওয়াকফ সম্পত্তি বিক্রয় হস্তান্তর নিয়ে দীর্ঘদিন সংঘর্ষ, হানাহানি চলে আসার পর এবার হেবা (হস্তান্তর) দলিল নিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আলম শাহ্্ এর পুত্র হোসেন আহমদের ওয়ারিশ ছালেহ আহমদের ছেলে সাইফুদ্দীন খালেদকে তার মা ও বোন ৯ শতক ভূমি হেবা দলিল মূলে হস্তান্তর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছালেহ আহমদের পুত্র মোহাম্মদ সেলিম, ইছহাক ও নাজিম বাদী হয়ে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে (অপর ৪০/২৫) একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আদালত কয়েকদিন আগে ভূমি বিক্রয় ও হস্তান্তর না করার জন্য নিষেধাজ্ঞা জারী করেন। এব্যাপারে সাইফুদ্দীন খালেদ জানান, মামলাটিতে ওয়াকফ সম্পত্তি বিক্রয় ও হস্তান্তরযোগ্য নয় বিষয়টি উল্লেখ করে এবং শর্ত মোতাবেক আদালতের কাছে নিষেধাজ্ঞা চাহিলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু এর পূর্বে হোসেন আহমদ ও দুদু মিয়ার ওয়ারিশগণ বিভিন্ন সময়ে, বিভিন্ন দাগাদির সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর করেছে। ১৯৩০ সালে আলম শাহ্্ 


দুই  পুত্রকে আওলাদী ওয়াকফ মূলে মোতাওয়াল্লী নিযুক্ত করে ওয়াকফ  সম্পত্তির দলিল হস্তান্তর করেন। ১৯৬৪ সালে হোসেন আহমদ তার ৬ পুত্র ও ৩ কন্যার নামে তার প্রাপ্য সম্পত্তির অছিয়ত নামা লিখে দেন। আর,এস বি,এস রেকর্ড মতে হোছেন আহমদ এর ওয়ারিশগণ ২০২২ সালে ০৬ শতক ভূমি শহীদুল ইসলাম এর নিকট বিক্রয় করেন। ২০০৯ সালে আবদুল জলিল সওদাগরকে প্রায় ০৪ শতক ভূমি এওয়াজ নামা করেন। এছাড়াও পর্যায়ক্রমে শহীদুল আলম, আমির আহমদ, উত্তম দাশ সহ ৭/৮ জন ব্যক্তির নিকট উক্ত সম্পত্তি বিক্রয় করেন। এমনকি আদালতে মামলা চলাকালীন উক্ত মামলার বাদী কয়েকজন ব্যক্তির নিকট সম্পত্তি বিক্রয় করেন। সাইফুদ্দীন খালেদের অভিযোগ শর্ত ভঙ্গ করে পূর্বে ওয়াক্্ফ সম্পত্তি বিক্রয় হস্তান্তর করলেও কেউ বাঁধা দেয়নি। কিন্তু তার মা ও বোন তাকে কিছু ভূমি হস্তান্তর করলে ভাই বাদী হয়ে মামলা করেন। তিনি এব্যাপারে ওয়াক্্ফ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

1

প্রতিদিন হাঁটার অভ্যাস কেন সুস্থ জীবনের চাবিকাঠি

2

তেঁতুলিয়ায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

3

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

4

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

5

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

6

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

7

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

8

হজযাত্রীদের জন্য ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

9

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

10

বানিয়াচংয়ে মাথায় ইট পরে শ্রমিকের মৃত্যু

11

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

12

চ্যাটজিপিটির নতুন ফিচার শপিং রিসার্চ

13

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত

14

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

15

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

16

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

17

বগুড়ায় জ্বালানি তেল সংকটের অযুহাতে

18

হেলমেটে ফিলিস্তিনের পতাকা, ক্রিকেটারকে তলব

19

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই ভাই নিহত

20